
রোজাদারদের জন্য কম টাকায় ইফতারসামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছেন বরিশাল নগরের দুই সহোদর। ফুটপাতে তাঁরা ১ থেকে ২ টাকায়ও ইফতারসামগ্রী বিক্রি করছেন। এতে নগরের ফকিরবাড়ী রোডে সম্রাট আর আকাশের ইফতারির দোকানে রমজানের শুরু থেকেই নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় লেগেই আছে। এমন উদ্যোগে খুশি রোজাদাররা।
দোকানিরা জানিয়েছেন, ১ টাকার বিনিময়ে ইফতার পণ্য হিসেবে পাওয়া যাচ্ছে দুটি সামগ্রী। সেগুলো হলো আলুর চপ ও কলার চপ। ২ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে পেঁয়াজি বড়া, বেগুনি, সবজির বড়া ও কুমড়ো বড়া। এ ছাড়া ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
ইফতারসামগ্রী কিনতে আসা সোনিয়া আক্তার বলেন, ‘আমরা পণ্য কিনেই বুঝেছি তাদের তেমন একটা লাভ হচ্ছে না। এটা বিক্রেতার উদারতার দৃষ্টান্ত।’ মজিবর রহমান নামক অপর এক ক্রেতা বলেন, ‘আমার সাধ্য আছে ১০ টাকায় ইফতার করার। ১০ টাকা দিয়ে এখানে ভরপুর ইফতারি খাওয়া যাবে। অন্য স্থানে ১০ টাকায় ইফতারসামগ্রীই পাওয়া যায় না। এত অল্প দামে ইফতার কিনতে পারায় সাধারণ মানুষ খুশি।’
জানতে চাইলে বিক্রেতা মাহমুদ হাসান আকাশ বলেন, রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস। এই অছিলায় আমরা সাশ্রয়ী মূল্যে ইফতারসামগ্রী বিক্রি করছি। রমজান মাসে যত টুকো পারি সাধ্যমতো দাম কমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’ তিনি এটাকে একধরনের সেবা মনে করছেন।

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে ইটের টুকরার আঘাতে আহত হয়েছেন শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত।
৭ মিনিট আগে
দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে স্ত্রী ডিয়েন ডাওকে সঙ্গে নিয়ে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে ‘ক্রিসমাস’ নামের একটি বৃক্ষরোপণ করেন রাষ্ট্রদূত।
২১ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি গভীর ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে