বরিশালের মুলাদীতে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগে তাঁর শ্বশুর পারভেজ মুন্সিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী কাজের সূত্রে সিলেটে অবস্থান করছেন। বাড়িতে স্বামী না থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর পারভেজ মুন্সি বিভিন্ন সময় গৃহবধূকে কুপ্রস্তাব ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছিলেন।
গত শনিবার (১৫ আগস্ট) রাত ১টার দিকে নিজেদের বসতঘরে ওই গৃহবধূ ওয়াটার হিটারে পানি গরম করছিলেন। এ সময় অভিযুক্ত পারভেজ মুন্সি তাঁকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরে ভুক্তভোগীর ডাকচিৎকারে বাড়ির লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় গতকাল রাতে মুলাদী থানায় লিখিত এজাহার করেন ভুক্তভোগী গৃহবধূ।
মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, এজাহার পাওয়ার পর অভিযান চালিয়ে গতকাল রাতেই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশালে অলিম্পিক সিমেন্ট কারখানা বন্ধের আড়াই মাসেও বকেয়া বেতন-ভাতা পাননি শ্রমিকেরা। সোমবার রাতে এর প্রতিবাদে নগরীর আমানতগঞ্জে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বঞ্চিত শ্রমিকেরা। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরা সদর থানাহাজতের ভেতরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বরত কর্মকর্তা পিংকি রায় ও এনিভা খাতুনকেও প্রত্যাহার করে
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা ও হাত-পায়ের রগ কেটে দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে শিশু মুসা (৫) হত্যার দায়ে মহির উদ্দিন ওরফে মহর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা।
১ ঘণ্টা আগে