
মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর ভোটার ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। সেই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তিনি।
আজ সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নগরীর সার্কিট হাউস এলাকায় নৌকার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে লিখিত বক্তব্য দেন আবুল খায়ের। তিনি বলেন, ‘বরিশালে বসবাসরত শান্তিপ্রিয় নগরবাসী। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভোটে আমি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করেছেন। আমি সর্বপ্রথম বাংলাদেশের মানুষের আসার প্রদীপ মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি বরিশালের সাধারণ নাগরিক, ভোটার ও আমার দলীয় নেতা-কর্মী যারা নির্বাচনের সাথে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের জানাই কৃতজ্ঞতা।’
নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করে আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘নির্বচনী ইশতেহারের মাধ্যমে আপনাদের দেওয়া অঙ্গীকার ও প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।’
খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১২৬ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৮৭ হাজার ৭৫২টি ভোট, নিকট প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীক পেয়েছে ৩৪ হাজার ৩৪৫টি ভোট।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
১৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে