
বরিশালের হিজলায় মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইদ্রিস মুন্সী (৭৬) নামের এক অবসরপ্রাপ্ত মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে হিজলা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মো. ইদ্রিস মুন্সী উপজেলার বাউশিয়া গ্রামের মৃত আবুল হাসেম মুন্সীর ছেলে। তিনি মধ্য বাউশিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম এবং আলীগঞ্জ মাদ্রাসার সাবেক শিক্ষক।
নিহতের ছেলে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আল আমিন জানান, তাঁর বাবা জোহর নামাজের জন্য মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন। হিজলা সরকারি কলেজের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে