
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণমিছিল হয়েছে। আজ রোববার সকালে নগরীর সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি হয়।
এদিকে ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে দায়ের করা মামলা আগামী ২৪ এপ্রিল শুনানির দিন ধার্য করেছে আদালত।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচন দলীয়করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন। এ সময় তারা নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানান।
জানা গেছে, এর আগে গত বৃহস্পতিবার ২০২৩ সালের বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম মেয়র হতে বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন। সৈয়দ ফয়জুল করিমের পক্ষে আবেদনটি আদালতে দাখিল করেন তাঁর আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির। ওই মামলারে শুনানির দিন রোববার ধার্য থাকলেও আদালত তা ২৪ এপ্রিল নির্ধারণ করেছেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট
৩ মিনিট আগে
শিক্ষার্থীরা জানায়, কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। শিক্ষার্থীরা বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষককে অবহিত করার পরও তিনি কোনো ব্যবস্থা নেননি।
১১ মিনিট আগে
ময়মনসিংহের রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডসহ দুজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আদালতে ৯ আসামির উপস্থিতিতে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির
১৯ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে