বরিশালের গৌরনদীতে খেতের ধান পাকতে শুরু করেছে। কয়েক দিন গেলেই এসব ধান কেটে ঘরে তুলবেন কৃষকেরা। কিন্তু এর আগেই ধানে ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও থামানো যাচ্ছে না এর আক্রমণ। পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের মধ্যবর্তী ৫০ একর জমির একটি বোরো ব্লকের ধান পেকে প্রায় কৃষকের গোলায় তোলার মতো হয়েছে। কিন্তু ‘লক্ষ্মীর গু’ নামক ছত্রাকের আক্রমণে কৃষকদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে পড়েছে। অপর দিকে একই উপজেলার বিভিন্ন এলাকার বোরোখেতে ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে।
কৃষকেরা জানান, বিআর-২৮ ও ২৯ জাতের ধানে গত বছরের মতো এবারও ব্লাস্টের আক্রমণ দেখা দেওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
মাহিলাড়া ইউনিয়নের জয়সূরকাটি গ্রামের বারেক হাওলাদার ও মজিবর সরদার বলেন, ‘ধান ঘরে তোলার আগের সময়ে লক্ষ্মীর গু ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। আমরা খুবই দুশ্চিন্তায় আছি, খেতে বিভিন্ন কীটনাশক দিয়েও কোনো সুফল পাচ্ছি না। এই অবস্থায় অনেক টাকা খরচ হয়েছে। ছত্রাক দমন করতে না পারলে পথে বসে যাব।’
মাহিলাড়া-বাটাজোর ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের সুপারভাইজার (ম্যানেজার) জামাল সরদার বলেন, ‘ব্লকটির অধিকাংশ জমি পতিত ছিল। কৃষি কর্মকর্তাদের পরামর্শে পুরো ব্লকের জমি বোরো চাষের আওতায় আনা হয়। কৃষি কার্যালয় থেকে প্রণোদনার বীজ পেয়ে বোরো আবাদ করা হয়েছে। কয়েক দিন পরই ধান কাটা শুরু হবে, কিন্তু এর আগেই খেতের পাকা, আধা-পাকা ধানে ‘লক্ষ্মীর গু’ ছত্রাক ছড়িয়ে পড়ছে।’
ফারুক সরদার ও রবিন নামের দুই কৃষকের খেতে সর্বপ্রথম লক্ষ্মীর গু আক্রমণ করে বলে জানান ব্লক সুপারভাইজার জামাল। তিনি বলেন, ‘ওই কৃষকেরা প্রণোদনার ব্রি হাইব্রিড-৫ জাতের ধান রোপণ করেছিলেন। বর্তমানে অন্য খেতেও ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ইতিমধ্যে ব্লকের ২৫ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন।’
এ বিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা বিষয়টি আমাকে অবহিত করেছেন। আক্রান্ত খেতগুলোতে ছত্রাকনাশক ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’

রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মা ও শিশুদের প্রায় ৫০ বছর ধরে সেবা দিয়ে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ। হাসপাতালটি ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে তারা।
২ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে আগস্টের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা। পুলিশ তাঁদের সরিয়ে দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে চার শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকদের দাবি। পুলিশ লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে।
৬ মিনিট আগে
হত্যার শিকার সাত বছরের মেয়ে মুসলিমার বউ সাজা ছবি হাতে বাড়ির উঠোনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা ইসলাম শেখ। আর কন্যাসন্তানকে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা লাইলি বেগম। মা-বাবার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো কচুড়িয়া গ্রাম। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার
১৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে