
পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে ডাল ভেঙে মো. লাল মিয়া আকন (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের মধ্য রামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লাল মিয়া ওই গ্রামের মকবুল চৌকিদারের ছেলে। তিনি গাছকাটা শ্রমিক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আ. খালেক সিকদার।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে রামপুর গ্রামের সুলতান মাঝির কেনা গাছ ফারুক হোসেনের কয়েকজন শ্রমিক একত্রে কাটতে যান। ওই শ্রমিকের সঙ্গে লাল মিয়াও ছিলেন। এ সময় অসাবধানতাবশত একটি রেইনট্রি গাছের ডালের রশি ছিঁড়ে গিয়ে লাল মিয়ার মাথায় পড়লে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
কাঁঠালতলী তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মোকাম্মেল হোসেন বলেন, এ বিষয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে