
বরিশাল সদর উপজেলার তালুকদারহাট এলাকায় বরিশাল-ভোলা মহাসড়কের পাশে হাত-পা বাঁধা ও পলিথিনে প্যাঁচানো অবস্থায় অন্তঃসত্ত্বা এক নারীকে উদ্ধার করা হয়েছে। গর্ভের সন্তান নষ্ট করতে স্বামীর সাবেক স্ত্রীর স্বজনেরা তাঁকে নির্যাতন করেছেন বলে ওই নারী অভিযোগ করেছেন।
আজ রোববার ভোরে বরিশাল-ভোলা সড়কের পাশ থেকে স্থানীয় বাসিন্দারা মারিয়া বেগম (২৩) নামের ওই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের ক্ষত রয়েছে। পুলিশ তাঁকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন।
ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, ওই নারীর নাম মারিয়া বেগম। তাঁর স্বামীর নাম মশিউর রহমান। তাঁর শ্বশুরবাড়ি ভোলায়। বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায় তাঁর বাবার বাড়িতে থাকতেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তালুকদারহাট এলাকার ব্যবসায়ীরা ভোরে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। তখন সড়কের পাশে পলিথিনে প্যাঁচানো অবস্থায় ওই নারীকে দেখতে পান।
প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে মারিয়া সাংবাদিকদের জানান, ভোলার ব্যবসায়ী মশিউর রহমানের সঙ্গে এক বছর আগে তাঁর বিয়ে হয়। স্বামীর কাছে ভোলায় যেতে গতকাল শনিবার বিকেলে বাসা থেকে বের হন তিনি। লঞ্চঘাটে গিয়ে লঞ্চ ধরতে পারেননি। সড়কপথে লাহারহাট ঘাটে গিয়েও তিনি লঞ্চে উঠতে পারেননি। এরপরে বাসায় ফিরতে সন্ধ্যার পর ভ্যানে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন।
মারিয়ার অভিযোগ, চরকাউয়ার জিরো পয়েন্টে পৌঁছালে স্বামীর সাবেক স্ত্রীর ভাইয়েরা তাঁকে অপহরণ করেন। একটি জঙ্গলে নিয়ে নির্যাতন করে হাতা-পা বেঁধে পলিথিনে পেঁচিয়ে ফেলে রেখে যান তাঁরা।
হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানান, মারিয়ার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে দগ্ধচিহ্ন রয়েছে। তবে তা অ্যাসিড নাকি রাসায়নিক কোনো দ্রব্য, তা নিশ্চিত হওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ওই নারী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের একাধিক স্থানে ফোসকা পড়েছে। তা কীসের জন্য হয়েছে, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করছেন। তাঁর চিকিৎসা চলছে। তিনি লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

বরিশাল নগরের দপদপিয়া সেতুর মাঝামাঝি পৌঁছালে শুরু হয় খানাখন্দ। একটি সেতুর ওপর যে বড় বড় গর্ত হয়েছে, স্থানীয়দের ভাষায়, ‘এটা নজিরবিহীন।’ তবে শুধু সেতুতে নয়, সেতুর পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিরো পয়েন্ট পর্যন্ত রয়েছে এমন বড় বড় গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনা।
১০ মিনিট আগে
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
৩ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
৩ ঘণ্টা আগে