Ajker Patrika

সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩: ৫৮
সাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
নগরের বটতলা এলাকায় আদম আলী হাজির গলিতে নানকের বাসায় হামলা হয়। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৩টার দিকে নগরের বটতলা এলাকায় আদম আলী হাজির গলিতে নানকের বাসায় হামলা হয়। বাড়িটিতে তাঁর ভাইয়ের পরিবার থাকেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, একদল বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তাঁরা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়। তবে এতে গার্ড রুমের আংশিক ক্ষতি ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছুই জানতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত