
ভাঙচুর–অগ্নিসংযোগের মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার তাঁকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি শপিং মল থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
সুমন সর্বশেষ জেলা ছাত্রলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ব্যক্তিগত কর্মকর্তাও ছিলেন।
গত ৪ আগস্ট নগরীর সদর রোডে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ২২ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে থানায় মামলা করেন। এতে আওয়ামী লীগের ৩৮১ জন নামধারী ও অজ্ঞাত আরও তিন শতাধিকজনকে আসামি করা হয়েছে।
মামলার আরেক আসামি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গত রোববার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। একই মামলায় বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার বিমল চন্দ্র শীল গত সোমবার আত্মসমর্পণ করলে তাঁকেও কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় গ্রেপ্তার সুমন সেরনিয়াবাতকে আজ সকালে আদালতে তোলা হয়। বিএনপি অফিস ভাঙচুর মামলায় আদালত তাকে তিন দিনের রিমান্ড প্রদান করেছেন।’

জামালপুরে বাস ভাঙচুর ও চালকদের মারধরের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা...
১৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাঠকর্মী মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে শতাধিক গ্রাহকের জমা ও এফডিআরের প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবিতে বুধবার সংস্থাটির দেবিদ্বার কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন ভুক্তভোগী গ্রাহকেরা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নুরুল ইসলাম (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে কারাগারে নামাজরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, পারেনি; বরং তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। গতকাল বুধবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি-পরবর্তী...
২ ঘণ্টা আগে