
বরিশালের বাকেরগঞ্জে হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে বরিশাল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাসিন্দা।
এদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘেরাও, সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে মুসল্লিদের উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত একই দাবিতে মুসল্লিরা বাকেরগঞ্জ থানা অবরোধ করে বিক্ষোভ দেখান। বক্তারা বলেন, মহানবী (সা.)-এর বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুক আইডিতে পোস্ট দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় আলেম-ওলামারা দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি আবুল কালাম আজাদ ও সেকেন্ড অফিসার এসআই তোফাজ্জেলকে শনিবার বিকেল ৫টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় তাঁরা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সড়ক অবরোধের খবরে সকাল ৮টায় ঘটনাস্থেল আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। তিনি বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এক যুবককে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। আইনের মাধ্যমে তাঁর শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে কয়েক দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
২৭ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আজ রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ও ২৯ মে দুই দিন জেলা প্রশাসন পরিচালিত বান্দরবানের মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুকসহ সরকারী পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য ছাড় দেওয়া হয়। তবু পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আগমন কম ছিল।
১ ঘণ্টা আগে
দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সংগঠক কামরুদ্দিন আবসার মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে