
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ভাড়ানির খালের ওপর নির্মিত একটি লোহার সেতু বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ায় টানা দুই দিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত চার-পাঁচটি গ্রামের সহস্রাধিক মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের নির্দেশে সেতুটি মেরামতের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বালুবোঝাই একটি বাল্কহেড ভাড়ানির খালের ওপর নির্মিত লোহার সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝের পিলারে ধাক্কা দেয়। এতে পিলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেতুর মাঝের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পর থেকে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সেতু ধসে পড়ায় চরাদী, হলতা, সন্তোষদী, মকিমাবাদ ও দক্ষিণ চরাদী গ্রামের সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন এ সেতু ব্যবহার করে সহস্রাধিক মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও স্থানীয় বাজারে যাতায়াত করেন। বিকল্প ব্যবস্থা না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
চরাদী গ্রামের বাসিন্দা আজিম হোসেন বলেন, ‘সেতুটি এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল। এটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।’
চরাদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা জানান, হলতা গ্রামের বাদলপাড়া এলাকায় ভাড়ানির খালের ওপর অবস্থিত সেতুটি বৃহস্পতিবার সকালে বাল্কহেডের ধাক্কায় ভেঙে যায়। ঘটনার পর স্থানীয়রা বাল্কহেডটিসহ এক ব্যক্তিকে আটক করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা-পুলিশ।
ইউপি সদস্য জানান, ইউএনও বাল্কহেড কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এবং দুই দিনের মধ্যে সেতুটি মেরামতের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বর্তমানে সংস্কারকাজ চলছে।
ইউপি সদস্য আরও বলেন, ‘এই সেতু দিয়ে ইউনিয়নের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মানুষ চলাচল করেন। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন সহস্রাধিক মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং এলাকাজুড়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের প্রাথমিক সুরতহাল করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ মিনিট আগে
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানিতে ডুবে মো. মাহসিন (১০) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহসিন উপজেলার চণ্ডীপুরের উত্তর হাজিপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কালুপুর মাদ্রাসার শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবাদর নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী। লঞ্চের যাত্রীরা জানান, জাহাজের নাবিকের কৌশলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা ও তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ দৌড়ে ৩০০ জনের বেশি অংশ নেন। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
১ ঘণ্টা আগে