ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কাঁকড়া। এ কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ। এদিকে বিরল প্রজাতির এ কাঁকড়াটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
গত বুধবার ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া গ্রামের ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি।
ফারুক মাঝি বলেন, ‘প্রতিদিনের মতো ওই দিনও মাছ ধরতে মেঘনা নদীতে জাল ফেলি। নৌকায় জাল তোলার সময় বিরল প্রজাতির এই কাঁকড়াটি দেখতে পাই। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানি রেখে সেটার মধ্যে গত ছয় দিন ধরে রেখে দিই। এখনো সেটি জীবিত অবস্থায় আছে।’
ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখেননি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম কয়েক লাখ টাকা। তাই অনেক টাকায় বিক্রির আশায় এখনো রেখে দিয়েছি। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম নিয়ে লোক মুখে যা শোনা যায় সেগুলো গুজব। এর তেমন কোনো দাম নেই।

স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াতের সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বৈঠক বসার কথা ছিল।
১৪ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার রাতে রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটান। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা।
২ ঘণ্টা আগে