
বন্ধের আট বছরেও বকেয়া পাওনা পাননি খুলনার বেসরকারি এ্যাজাক্স জুট মিলের ৬১০ জন শ্রমিক। দীর্ঘ সময়ে পাওনা টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন ছয় শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, খুলনার শিরোমনিতে বেসরকারি এ্যাজাক্স জুট মিল লোকসানের অজুহাতে ২০১৩ সালে বন্ধ ঘোষণা করেন মালিক কাওসার জামান বাবলা। ওই সময় মিলে কর্মরত শ্রমিকের বকেয়া পাওনা এক মাসের মধ্যে পরিশোধের ঘোষণা দেয় মালিকপক্ষ। কিন্তু বন্ধের আট বছর পরও টাকা পরিশোধ করা হয়নি।
এদিকে, ২০১৫ সালের ৬ ডিসেম্বর কাওসার জামান বাবলা মিলটি মান্নান তালুকদারের কাছে বিক্রি করে দেন। মান্নান তালুকদার মিলটি কেনার পর ১ হাজার ৩৫০ জন শ্রমিকের পাওনা পরিশোধ করেন। তারপর গত সাড়ে সাত বছরেও বকেয়া পাননি মিলের বাকি ৬১০ জন শ্রমিক-কর্মচারী। বকেয়া পাওনার দাবিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর কাওসার জামান বাবলা এবং ১৩ জন শ্রমিক মান্নান তালুকদারের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছেন। সেই মামলা বিচারাধীন। সম্প্রতি দুদকের মামলায় মান্নান তালুকদার কারাগারে। এখন শ্রমিকেরা বকেয়া পাওয়ার বিষয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বকেয়ার আশায় শ্রমিকেরা বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি।
এ ব্যাপারে মিলের কর্মচারী মো. হায়দার আলী বলেন, ‘সাত বছর ধরে অপেক্ষায় আছি কবে বকেয়া পাব? কিন্তু এখনো পাইনি, শুধুই আশ্বাস মিলেছে।’
মিলের সাবেক সিবিএ সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াহেদ মুরাদ বলেন, বন্ধের সময় ঘোষণা ছিল এক মাসের মধ্যে বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু সাত বছরেও পরিশোধ করা হয়নি।
মিলের শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ বলেন, ‘বকেয়ার জন্য রাজপথে বহুবার আন্দোলন করেছি। মিছিল, মিটিং, সমাবেশ, রাজপথ অবরোধসহ অনেক কিছু করেছি। কিন্তু কোনো কিছুতেই পাওনা পাওয়া যায়নি। আবারও রাজপথে আন্দোলন করা হবে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. গোলাম রসুল খান বলেন, মিলে বর্তমানে সব মিলিয়ে শ্রমিকদের পাওনা রয়েছে ১৫ কোটি টাকা। এই টাকার জন্য শ্রমিকেরা দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করছেন। বকেয়া পাওনা না পেয়ে শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন। আবারও বকেয়া আদায়ে শ্রমিকেরা রাজপথে নামবেন।
বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, শ্রমিকেরা যাতে তাঁদের পাওনা বুঝে পান সেই চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।

দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মতো গ্যাস-সংকটে ভুগছে নরসিংদীর শিল্পাঞ্চল। কারখানা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ ৬০-৮০ শতাংশ পর্যন্ত কম। ফলে গত দুই সপ্তাহে নরসিংদীর কোনো কোনো কারখানায় উৎপাদন ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
১ ঘণ্টা আগে
আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
২ ঘণ্টা আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
২ ঘণ্টা আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগে