
বরিশালের মেহেন্দীগঞ্জে মালিকবিহীন ২৬টি গরু উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ভাবনারচর (বামনেরচর) এলাকা থেকে বাছুরসহ ২৬টি গরু উদ্ধার করা হয়। পরে গরুগুলো থানা এলাকায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ জানায়, আজ রোববার বিকেল পর্যন্ত উদ্ধার হওয়া গরুগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। গরুগুলো চরাঞ্চলে অবহেলিত অবস্থায় ছিল। এগুলো চোরাই গরু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দড়িচর খাজুরিয়া গ্রামের আফাজ উদ্দীন ঘরামী জানান, মেহেন্দীগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই গরু চুরির ঘটনা ঘটছে। কয়েক মাস আগে দাদপুর ইউনিয়নের চর এলাকা থেকেও সাতটি চোরাই গরু উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হলেও চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদুল আজহা সামনে রেখে মেহেন্দীগঞ্জ উপজেলায় গরু-ছাগল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। গরু চুরি রোধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানোর দাবি করেছেন খামারি ও কৃষকেরা।
মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, ২৬টি গরু মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রকৃত মালিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মালিক না পাওয়া গেলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চোরাই গরু চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমি নিবন্ধন-সংক্রান্ত তদন্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, হামলাচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় মো. অরুণ ভূঁইয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহে গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এ অবস্থায় আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশার চালকরা।
১৫ মিনিট আগে
বন্যায় জেলার বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে.
২০ মিনিট আগে