
পিরোজপুরের নাজিরপুরে পানিতে ডুবে হাফসা খানম ও আমিনুল ইসলাম নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফসা খানম (৫) ও আমিনুল ইসলাম (৩) উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের মোস্তাকিন শেখের সন্তান। হাফসা খানম স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই দুই ভাই-বোন বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত প্রথমে ছোট ভাই বেশি পানিতে চলে যায়। তা দেখে বড় বোন তাকে সাহায্য করতে যায়। এতে দুজনেই ডুবে যায়। পাশেই নিহতদের বাবা ও বড় ভাই গাছ কাটার কাজ করছিলেন। এ সময় তারা ওই দৃশ্য দেখে এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিনাত তাসনিম বলেন, পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম
১৩ মিনিট আগে
তারাকান্দায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে।
২৭ মিনিট আগে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সোহেল খান (৩২) নামের এক যুবক মারা গেছেন। এ সময় তাঁকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা আব্দুল আজিজ খান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা..
৩৮ মিনিট আগে