
বরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
আত্মসমর্পণকারী মা-বাবা হচ্ছেন জাফর গাজী ও নাজমা বেগম।
নিহত যুবকের দুলাভাই কাওসার হোসেন জানান, তাঁর শ্বশুর-শাশুড়ির কাছে আজ টাকার জন্য চাপ দেন হাসান। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় শ্বশুরকে লাঠি দিয়ে মারতে যান হাসান। এ সময় পাল্টা মারধরে ঘটনাস্থলে মারা যান শ্যালক হাসান। পরে থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন শ্বশুর-শাশুড়ি।
প্রতিবেশী সুরুজ জানান, হাসান আজ নেশার টাকার জন্য ঘর ভাঙচুর ও তাঁর মা-বাবাকে মারধর করেন। ওই সময় তাঁর বাবা জাফর গাজী পাল্টা পিটুনি দিলে হাসানের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তুহিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই যুবক মারা যান। ভারী কিছু দিয়ে গলা ও ঘাড়ে আঘাত লেগেছে তাঁর।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে জাফর গাজী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে বলেছেন, ছেলের অত্যাচারে তাঁরা তাঁকে মারধর করেছেন। এখন বেঁচে আছে কি না জানেন না। তাঁরা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে