
বরিশালের বাবুগঞ্জে দলিলের তফসিল পরিবর্তন করে সরকারের অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে নামজারির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদিবাসকাঠি গ্রামের মোক্তার মোল্লার ছেলে নাঈম মোল্লা (৩৫), মৃত মোতাহার আলী মোল্লার ছেলে নুরু মোল্লা (৫৬) এবং আসাদুল হাওলাদারের ছেলে আব্দুর রহিম হাওলাদার (৫৫)। এ ঘটনায় তোফাজ্জেল হোসেন ওরফে টিয়া নামে অপর আসামি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, নাঈম মোল্লা তাঁর বাবা মোক্তার মোল্লার নামে দলিলকৃত মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া মৌজার সাড়ে ৭ শতাংশ জমি নামজারির আবেদন করেন। আবেদনে সময় তিনি তোফাজ্জেল হোসেন ওরফে টিয়া, নুরু মোল্লা ও আব্দুর রহিম হাওলাদারের সহযোগিতায় দলিলের তফসিল পাল্টে মুশুরিয়া মৌজার সরকারের অর্পিত সম্পত্তির (ভিপি) জমি অন্তর্ভুক্ত করে দেন। মূল দলিল না দিয়ে সহিমোহর দলিল দিয়ে নামজারি আবেদন করায় ভূমি অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয় এবং তাঁরা তদন্ত করে তফসিল পরিবর্তনের প্রমাণ পান। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাঈম মোল্লা, নুরু মোল্লা ও আব্দুর রহিম হাওলাদার ওই নামজারির তদবির করতে গেলে ভূমি অফিসের কর্মকর্তারা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন এবং তহসিলদার বাদী হয়ে মামলা করেন।
মাধবপাশা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মিজানুর রহমান বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) বরিশাল থেকে দলিলের সহিমোহর কপি সংগ্রহ করে যাচাইয়ের নির্দেশ দিলে মূল দলিল ও জমাকৃত কপির মধ্যে তফসিল পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিরা নামজারির তদবির করতে ভূমি কার্যালয়ে এলে তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’
বাবুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, ‘প্রতারকেরা দলিলের দাতা ও গ্রহীতার নাম অপরিবর্তিত রেখে কেবল তফসিল বদলে সরকারের অর্পিত সম্পত্তি নিজেদের নামে নামজারির চেষ্টা করেছিলেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে