বনভূমি

চর আতাউরে খাসজমি দখল ও বন উজাড়ের অভিযোগ, তদন্তের নির্দেশ
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আতাউর এলাকায় সরকারি খাসজমি দখল, সংরক্ষিত বনভূমি উজাড়, অবৈধ স্থাপনা নির্মাণ ও বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংসের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে তদন্ত কর্মকর্তাকে...

বাবুগঞ্জে দলিলের তফসিল পাল্টে অর্পিত সম্পত্তি নামজারির চেষ্টা, গ্রেপ্তার ৩
বরিশালের বাবুগঞ্জে দলিলের তফসিল পরিবর্তন করে সরকারের অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে নামজারির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার...

সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের প্রথম গোঁফওয়ালা বাদুড়ের সন্ধান
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল ‘পেটনস হুইস্কার্ড ব্যাট’ বা গোঁফওয়ালা বাদুড় শনাক্ত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গত ৩০ জুন আন্তর্জাতিক জার্নাল চেকলিস্টে গবেষণাপত্র প্রকাশের পর দেশে শনাক্ত বাদুড়ের প্রজাতি বেড়ে ৩৭ হয়েছে।

পীরগঞ্জে ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজায় যৌথ অভিযানে বন বিভাগের প্রায় ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। বুধবার দুপুরে পরিচালিত অভিযানে দখলমুক্ত করে জমিটি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।












