
পটুয়াখালীর দশমিনা-গলাচিপা আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদাসহ আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বহরমপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামের আশ্রাফ মৃধা মামলাটি করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর ঘরসহ দুটি মোটরবাইক ভাঙচুর করা হয়। এ ঘটনায় দশমিনা থানায় করা মামলায় অভিযোগপত্র দাখিল করায় ক্ষিপ্ত হয়ে ৯ এপ্রিল রাতে আসামিরা উপজেলার বহরমপুর ইসলামিয়া মাদ্রাসার পাশের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি এবং অপহরণ করে মুক্তিপণ দাবি করে। আশ্রাব বিবাদীদের সঙ্গে ৩৫ হাজার টাকায় মীমাংসা করেন।
ওই ঘটনা দেখিয়ে গত বৃহস্পতিবার আশ্রাব মৃধা বাদী হয়ে সাবেক এমপি এস এম শাহজাদাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা করেন। আদালতের বিচারক আশিকুর রহমান মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ সুপারকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদা আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ঘটনা আমি কখনো সমর্থন করিনি। হিংসাত্মক রাজনীতি আমার সময় দশমিনা-গলাচিপায় হয়নি। আমার জানামতে, যারা ঘটনা ঘটিয়েছে, তখনো দশমিনা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অভিযোগপত্র দাখিল হয় এবং বাদী ৩৫ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করেন। শুনলাম বৃহস্পতিবার আমাকে প্রধান আসামি করে মামলা করেছে। এটা সাজানো ও উদ্দেশ্যমূলক। এর সঙ্গে আমার আর আমার বাবা ও অন্য আসামিদের কোনো সম্পৃক্ততা নেই।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে