
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর (রানার বাড়ি) এলাকার বাবুল রাড়ীর ছেলে পারভেজ রাড়ী (৩৩) এবং ৪ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার এলাকার শহীদ খানের ছেলে আজিজুল হাকিম (২৪)।
অভিযান সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সার্কেল ‘ক’-এর পরিদর্শক মো. জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দীনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সিনেমা হল মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় পারভেজ ও আজিজুলকে তল্লাশি করে তাঁদের কাছ থেকে ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রশ্নে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজকর্মে ‘সবার পরে বাংলাদেশ’ দেখা যাচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তৎপরতা দেশের অর্থনীতি ও জাতীয় সক্ষমতার জন্য বড় ধরনের হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
১৮ মিনিট আগে
বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘শুধু দলীয় কর্মী দেখে অপরাধীদের আশ্রয় দেওয়া শুরু করলে বিএনপি একদিন অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।’
২১ মিনিট আগে
নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক...
৩০ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
৪৩ মিনিট আগে