
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। এলাকার পরিবেশের যদি খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হব। এই মাত্র কদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মিলে স্বৈরাচারকে হটিয়েছে। তার মানে আমরা কাঁধে কাঁধ রেখে দেশের জন্য ভালো কাজগুলো করলে সবাই উপকৃত হবে।’
আজ সোমবার দুপুরে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর শাখা সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা প্রতিশ্রুতি দিই, দেশের পরিবেশ যেন সুন্দর থাকে। আমাদের বসবাসের স্থান, অফিস-আদালত, স্কুল-কলেজের আশপাশ পরিষ্কার রাখতে হবে।’
এলাকাবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এই সাগরদী খালের পাড়ে সাড়ে তিন শ গাছ রোপণ করা হবে। আপনাদের দায়িত্ব হলো গাছগুলোর যত্ন নেওয়া। আপনারা হয়তো খালের মধ্যে প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যু পেপার ফেলছেন। দয়া করে সবাইকে বলবেন— ময়লা যেন ডাস্টবিনে ফেলে।’
সিটি করপোরেশনের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সুয়ারেজ লাইন খালে না দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করুন।’
প্রধানমন্ত্রীর এ কর্মসূচিতে আরও ছিলেন তথ্য ও যোগাযোগমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সারওয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল জেলা পরিষদের সদস্য আকন কুদ্দুসুর রহমান প্রমুখ।

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আজ সোমবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন।
২৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদন শুনানির জন্য ১৯ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি শুনানির জন্য এই দিন ধার্য...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীকে সভাপতি করে রোহিঙ্গাবিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি গঠন করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টাকে কমিটির সদস্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের আওতাধীন সেতুর টোল মওকুফ না করার বিষয়ে জাতীয় সংসদে ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সেতুর টোল আদায়ের নীতিমালা আছে। সেই সেতুর টোল আদায় বন্ধ করা বা সংসদ সদস্যদের সুপারিশে বা অনুরোধে...
১ ঘণ্টা আগে