
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও যে কোনো মূল্যে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।’ এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে তৎপর থাকার পরামর্শ দেন তিনি।
আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে শওকত আলী এসব কথা বলেন।
এ ছাড়াও নদী বিচ্ছিন্ন, প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ বরিশাল বিভাগের সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের তাগিদ দেন কমিশনার মো. শওকত আলী।
সভায় আগতরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও যথাযথ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি আরও যুক্ত ছিলেন—বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসানসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, আনসার ও ভিডিপি, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌ পুলিশ, কোস্টগার্ড, কারা অধিদপ্তর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
প্রসঙ্গত, এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলা এবং পিরোজপুর জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
এর মধ্যে পিরোজপুর জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্ন
৩ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক, জুয়া, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী যুব সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
৩৪ মিনিট আগে
বহুল আলোচিত জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অস্থায়ী নারী তত্ত্বাবধায়ক (ম্যাট্রন) সামছুন নাহার হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় কলেজের দারোয়ান শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও আড়াই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া...
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে ১২ দিন ধরে অনশন করছেন এক তরুণী। ওই তরুণীর নাম নুসরাত জাহান। তাঁর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ভূয়ারপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩৯ মিনিট আগে