সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার নগরীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে গণতন্ত্র ও ভোটাধিকার ভূলুণ্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আওয়ামী লীগ ২০২৩ সালেও একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকারের যেভাবে গণ-অভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। এ সময় একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনে তা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ফেসবুক ভিডিও বার্তায় সরকারকে কটূক্তির অভিযোগে গাজীপুরের সেই তরুণ সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
৪ মিনিট আগে
আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহর থেকে চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে।
১৪ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় দুজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার দশমিনা ইউনিয়নের আরোজবেগী বাজারে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৪০ মিনিট আগে