
পিরোজপুরে এক দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে দোকানমালিক পলাতক রয়েছেন। আজ রোববার দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোল এলাকার একটি মুদিদোকানে এ ঘটনা ঘটে।
নিহত দোকান কর্মচারী সাব্বির শেখ (১৭) পিরোজপুর পৌর এলাকার নামাজপুর ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নামাজপুর গ্রামের সুলেমান শেখের ছেলে। নিউ সজিব স্টোর নামের ওই ওই দোকানের মালিক অভিযুক্ত তাইজুল ইসলাম সজিব।
থানা-পুলিশ বলছে, সাব্বির এক বছর ধরে বড়পোল এলাকার নিউ সজিব স্টোরে কর্মচারী হিসেবে কাজ করে। ঈদের আগের দিন সে বাড়িতে চলে যায়। গতকাল শনিবার সাব্বিরের বোন দোকানমালিক সজিবকে জানায়, তার ভাই সাব্বির পালিয়ে যাচ্ছে। এ কথা শুনে দোকানমালিক সজিব ও তাঁর শ্বশুর গতকাল সাব্বিরকে নিয়ে আসেন।
আজ রোববার সকাল থেকে সাব্বিরের মাথাব্যথা শুরু হয়। ব্যথা বাড়লে সজিব তাঁকে দুপুরে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। পরে সজিব হাসপাতাল থেকে লাশ নিতে গেলে পুলিশ খবর পেয়ে বাধা দেয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত দোকানমালিক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত সাব্বিরের স্বজনদের অভিযোগ—দোকানমালিক তাইজুল ইসলাম সজিব তাঁকে বাড়ি থেকে জোর করে ধরে এনে মারধর করেছেন। এ কারণেই সাব্বিরের মৃত্যু হয়েছে। সজিব প্রায়ই সাব্বিরকে মারধর করতেন বলে সাব্বির সব সময় ভয়ে থাকত। সাব্বির আর ওই দোকানে কাজ করবে না বলেই চলে গিয়েছিল। সজিব জোর করে তাকে বাড়ি থেকে নিয়ে আসে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে তার নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

দিনাজপুরের ফুলবাড়ীর রেবেকা খাতুন। একসময় গার্মেন্টসে কাজ করা রেবেকা আজ পঙ্গু হয়ে ঘরে পড়ে আছেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজার ধসের ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন তিনি। সেদিনের ভয়াবহ ধসের ঘটনায় প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন তাঁর দুই পা।
১৪ মিনিট আগে
ব্রহ্মপুত্র, যমুনা ও তিস্তা নদীর অববাহিকায় অবস্থিত গাইবান্ধা আদতে একটি চরাঞ্চলবেষ্টিত এলাকা। ছোট-বড় মিলে এ জেলায় চর রয়েছে ১৬৫টি। এসব চরাঞ্চলের জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারিভাবে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু যাতায়াতে ভোগান্তি বলে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকেরা চরের...
১৯ মিনিট আগে
রাত সোয়া ৯টার দিকে ফাহিম এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে করে পেট্রলপাম্পে তেল নিতে যান। লাইনে দাঁড়ানোর সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৪ মিনিট আগে
পথে বালুমহাল এলাকার নির্মাণাধীন স্টেডিয়ামের কাছে পৌঁছালে মোহাম্মদ হোসেন গাজী ও আলমগীর সরদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তিন কর্মচারীকে মারধর করে গুরুতর জখম করে। এ সময় মৎস্য অধিদপ্তরের ব্যবহৃত মোটরসাইকেলটিও...
২৭ মিনিট আগে