
বরিশালে বাসদ নেত্রী মনীষা চক্রবর্তীর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মানবতার ঈদ উৎসব’। প্রতিবছরের মতো এবারও ঈদের দিন এ কর্মসূচি তিনি শুরু করেন নগরের ফকির বাড়ি সড়কে বাসদ কার্যালয়ে।
শনিবার বেলা ১১টা থেকে শ্রমজীবী মানুষেরা সেখানে ভিড় করেন। দলে দলে আসতে থাকেন। রোস্ট-পোলাও-সেমাই দিয়ে তাঁদের আপ্যায়িত করা হয়।
বেলা ১টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে যান নগরের কাউনিয়ায় বেসরকারি একটি বৃদ্ধাশ্রমে। সেখানে বাস করেন ৬০ জন নারী। যাঁরা সমাজে অসহায়, অবহেলিত ও সহনীয়।
ডা. মনীষা তাঁদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বাসদ কার্যালয় থেকে নিয়ে আসা উন্নত খাবার পরিবেশ করা হয়।
এ ছাড়া লঞ্চঘাটে দুই শতাধিক পথশিশু ও ভবঘুরে এবং ভাটার খাল, সদর রোডসহ বিভিন্ন এলাকায় অবস্থানরত দুই শতাধিক ভাসমান মানুষের মধ্যে উন্নত খাবার বিতরণ করা হয়।
বাসদ নেত্রী ডা. মনীষা বলেন, ‘আমরা দেখি বৃদ্ধাশ্রমে যাঁরা থাকেন, স্বজনেরা উৎসবের দিনেও তাঁদের কাছে আসেন না। আমরা রাজনীতিক দল করি মানুষের জন্য। উৎসবের দিনে এই মানুষদের কাছে উৎসবের বার্তাটি পৌঁছে দিই।’
বৃদ্ধাশ্রমের পরিচালক শাখাওয়াত হোসেন জানান, ডা. মনীষা প্রতিবছর এখানকার অসহায় মায়েদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
অনাথ শিশুদের পাশে সিটি করপোরেশনের প্রশাসক:
এদিকে বরিশাল সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন ঈদের দিন দুপুরে নগরীর আলেকান্দায় সরকারি শিশুসদনে গিয়ে অনাথ শিশুদের সঙ্গে ঈদেও আনন্দ ভাগাভাগি করেন। শিশুরা তাঁর হাতে মেহেদির আলপনা একে দেয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে