
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরডুমুরীতলা পাকারমাথা ও নমরহাট লঞ্চঘাট পয়েন্টে নদীভাঙন রোধ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সার্বিক দিকনির্দেশনায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই প্রকল্পটি গ্রহণ করে। আজ বুধবার বেলা ১১টার দিকে ডাম্পিং কাজ শুরু করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ এবং এলাকার স্থানীয় বাসিন্দারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী, শিপার ফরাজী, রিয়াজ সরদার, নিপু চৌধুরী, আতিক মৃধা, মো. জহির হোসেন ও পাভেল ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ প্রতীক্ষার পর এই ভাঙন রোধে কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
৩ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
১৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
৩১ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
১ ঘণ্টা আগে