
পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের চর আপতি নামকস্থানে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে একজন নিহত হয়েছেন। নিহতের নাম লিপি বেগম (৩০)। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজেরা হলেন—বর রাব্বি (২৫), বরের মা সেলিনা বেগম (৪৫), নিহত লিপি বেগমের দুই মেয়ে খাদিজা (৭) ও মারিয়া (৮)। নিহত লিপি বেগম নিখোঁজ বর রাব্বির সম্পর্কে ফুফু হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরবোরহান ৯ নং ওয়ার্ড উত্তর চর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়া বেগমের সঙ্গে রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে রাব্বির বিবাহ অনুষ্ঠিত হয়। সকালে বর পক্ষ কনে আনতে যায়। কনেকে নিয়ে বিকেল ৪টায় আউলিয়াপুরে বরের বাড়িতে ফেরার পথে আউলিয়াপুর ও চরবোরহান মধ্যবর্তী চর আপতি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রলার উল্টে বর ও কনের পরিবারে প্রায় ২০ জন ডুবে যায়। ১৫ জন সাঁতরে তীরে উঠলেও বরসহ ৪ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত লিপি বেগমকে সৈয়দজাফর এলাকায় তেঁতুলিয়া নদী থেকে জেলেরা উদ্ধার করে। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
বরের বাবা মো. মনির হোসেন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলের বউকে নিয়ে আসার সময় চর আপতি নামক স্থানে বাতাসে ট্রলার উল্টে যায়। ট্রলারে প্রায় ২০ জন ছিলাম। আমিসহ ১৫ জন সাঁতরে তীরে উঠলেও আমার ছেলেসহ চারজন নিখোঁজ রয়েছে।’
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট লিডার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা জানার পর আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছি। পটুয়াখালী ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে পৌঁছালে পুনরায় উদ্ধার কাজ শুরু করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযানের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দশমিনা ও পটুয়াখালী ইউনিট, দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ি ও থানা-পুলিশ কাজ করছে।

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; শিশু বাসিত খান মুসার (৭) মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
১১ মিনিট আগে
রাত দেড়টার দিকে ‘রাজিব স্টোর’ থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দোকানগুলোর মালপত্র....
২২ মিনিট আগে
কাউকে না জানিয়ে আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে এসেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে এসে তিনি দেখতে পান ভূমি অফিস তালাবদ্ধ রয়েছে। কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে হাজির নেই।
২ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদরে নির্মাণাধীন একটি ব্রিজের জন্য খুঁড়ে রাখা গর্তে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে আবু সাঈদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ভাওলারহাট হেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের কাচনা গ্রামের মকিম উদ্দিনের ছেলে।
৩ ঘণ্টা আগে