
পদোন্নতির দাবিতে কর্মবিরতির পর এবার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। এতে সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া প্রশাসনিক কার্যক্রম থেকেও সরে দাঁড়িয়েছেন শিক্ষকেরা। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, উপাচার্য নানা অজুহাতে ৬০ শিক্ষকের পদোন্নতি আটকে রেখে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলছেন। পদোন্নতির দাবিতে ১০ এপ্রিল একটি বোর্ড গঠনের জন্য উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম দেন শিক্ষকেরা। এতেও সাড়া না মিললে ১৯ এপ্রিল থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেন মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন। তবে সোমবার তিনি অনশন ভাঙেন। এরপর সেদিনই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকেরা। এ কর্মসূচি অনুসারে গত মঙ্গলবার কর্মবিরতি পালন করেন তাঁরা। এরপর গতকাল পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন কর্মসূচি পালন করেন তাঁরা।
শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষা ও ক্লাস বন্ধ হওয়ায় তাঁদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। বিষয়টির দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে গণিত বিভাগের এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল বুধবার ২৫টি বিভাগেরই কোনো না কোনো বর্ষের সেমিস্টার ফাইনাল, মিডটার্ম পরীক্ষা, ক্লাস টেস্ট কিংবা ক্লাস ছিল। কারণ, ঈদুল ফিতরের ২৪ দিনের বন্ধ শেষে এখন একাডেমিকের ভরা মৌসুম চলছে। আবার ঈদুল আজহার বন্ধ আসছে ১৭ মে থেকে ১৯ দিন। এর মধ্যে ক্লাস, পরীক্ষা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে যাচ্ছেন। কারণ, কোনো কোনো বিভাগে কমবেশি সেশনজট রয়েছে।
ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের এক শিক্ষার্থী বলেন, ‘মিডটার্ম পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা নেয়নি। এটা আমাদের ওপর জুলুম করা হচ্ছে।’
তবে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাখাওয়াত হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রমও; যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অবস্থায় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও তা পূরণ না হওয়ায় শাটডাউন কর্মসূচি পালন করছেন তাঁরা।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম বলেন, ইউজিসির কথা, সংবিধি প্রণয়নের আগপর্যন্ত পদোন্নতি বন্ধ থাকবে। বাকিগুলো সব ঠিক থাকবে। কিন্তু তা মানতে নারাজ শিক্ষকেরা। তিনি ক্লাস-পরীক্ষা চালু রেখে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানান।

রেলওয়ের জন্য ভারত থেকে যে ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে তার প্রথম ধাপের ২০টি কোচ দেশে পৌঁছাতে পারে আগামী জুন মাস নাগাদ। আর প্রথম ধাপের কোচগুলো আসার পর দুটি নতুন ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে—একটি ঢাকা-খুলনা এবং অন্যটি ঢাকা-পাবনা রুটে। নতুন কোচগুলো ব্রডগেজ কোচ হবে বলে সেগুলো...
২ ঘণ্টা আগে
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে মাত্র ১টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ৫ ইউনিটের ২৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে বলী খেলার প্রতিকৃতি-সংবলিত একটি ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার দুপুরে ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে লালদীঘি চত্বরকে ‘জব্বার চত্বর’ ঘোষণা করেন মেয়র। নবনির্মিত এই ম্যুরালে টেরাকোটার ত্রিভুজ আকৃতির নকশায়...
২ ঘণ্টা আগে
বজ্রপাতের ঝুঁকি কমাতে সুনামগঞ্জে এক দশকে জেলার বিভিন্ন উপজেলায় ২৪টি বজ্রনিরোধক দণ্ড (লাইটনিং অ্যারেস্টার) স্থাপন করে সরকার। এ ছাড়া তালগাছ রোপণ প্রকল্প বাস্তবায়ন করে। তবে ব্রজপাতে মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘই হচ্ছে। গত পাঁচ বছরে এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৮ এপ্রিল জেলায়...
২ ঘণ্টা আগে