
নৌপরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার বিভিন্ন কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (বদলি) দেওয়া হয়েছে।
আজ শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বরিশাল এবং ঢাকায় বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং অনেককে নির্ধারিত সময়ের পরে অফিসে উপস্থিত হতে দেখেন।
এ ঘটনায় প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে দুজন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে একজন, হিসাব বিভাগ থেকে একজনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়।
এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও তিন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ দিয়েছে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহি ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান।

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ঘটনার পর ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রায় চার হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ তাঁর।
৩ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে চালক মো. দেরাজ মিঞা নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিন ঠিকাদার আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
প্রশাসনকে আগেই জানানো হয়েছিল বাল্য বিয়ের খবর। কিন্তু সেই খবর দেওয়ার পরও নীলফামারীর সৈয়দপুরে থামানো যায়নি চতুর্থ শ্রেণির এক শিশুশিক্ষার্থীর বিয়ে। মাত্র ১৩ বছর বয়সেই কাজীর মাধ্যমে কাবিন এবং দুই বাড়িতেই ঘটা করে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর তিন দিন ধরে স্বামীর সংসারও করছে ওই শিশু।
১৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেনকে মুন্সীগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় আগে গ্রেপ্তার লাইলী আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
২০ মিনিট আগে