মৌলভীবাজারে বজ্রপাতের পৃথক ঘটনায় তালেব মিয়া (৪০) ও স্বপন মুন্ডা নামের দুজন মারা গেছেন। আজ শুক্রবার (২২ মে) দুপুরের সময় রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।
তালেব মিয়ার বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ভোলানগর গ্রামে। অন্যদিকে স্বপন মুন্ডার বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানের বেমারি টিলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মৌলভীবাজারে বজ্রপাতসহ বৃষ্টি হয়। রাজনগর কৃষক তালেব মিয়া ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছেন। স্বপন মুন্ডা রাবারবাগানে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌপরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার বিভিন্ন কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতি ও দেরিতে অফিসে আসার অভিযোগে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ (বদলি) করা হয়েছে।
১৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি রকির দোকানে কিছু কলা রেখেছিলেন। সকালে তিনি সেই কলা নিতে এসে দোকান ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও রকির কোনো সাড়া না পেয়ে তাঁর সন্দেহ হয়।
৪৩ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই একটি ট্রলার ডুবে মো. কামাল বাহাদুর নামের এক ট্রলারচালকের মৃত্যু হয়েছে। ভাটার কারণে ব্রিজের নিচে নোঙর করে রাখা ট্রলারটি গভীর রাতে জোয়ারের পানির চাপে ডুবে যায়। এ সময় কেবিনে ঘুমন্ত অবস্থায় আটকা পড়ে মারা যান চালক। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডুবন্ত ট্রলার থেকে তাঁর..
৪৪ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি ও শেরেবাংলা নগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের আগে ঝটিকা মিছিলের চেষ্টার সময় তাঁদের আটক করা হয়। এর মধ্যে ধানমন্ডি থেকে ২৩ জনকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে