
বরিশালের বানারীপাড়া উপজেলায় এক মুদিদোকানির গলায় রশি ও হাত পেছনে বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের একটি জলাশয়ে তাঁর মরদেহ পাওয়া যায়।
পুলিশ বলছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে গতকাল রোববার হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাত প্রায় ১১টা পর্যন্ত উদয়কাঠী বাজারে নিজের মুদি ও বিকাশের দোকানে ব্যবসা শেষে মো. তৈয়ব বাহাদুর (৪৫) দিনের লেনদেনের টাকা সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে গভীর রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
এদিকে ভোরে ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি জলাশয়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একটি সংঘবদ্ধ চক্র তাঁর ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির গলায় রশি ও হাত পেছনে বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির ছোট ভাই মো. চান মিয়া বাহাদুর বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তিনি আরও বলেন, ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিগগির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে