
ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অভিবাদন মঞ্চের ব্যানারের ‘স্বাধীনতা’ বানানে ভুল করা হয়েছে। আজ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার দৃষ্টি কাড়ে। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় সেখানে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার নামের এক ব্যক্তি বলেন, ‘প্রশাসন কতটা উদাসীন হলে এ রকম একটি বানান ভুল হতে পারে! সেটাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানার। বিষয়টা খুবই দুঃখজনক। আমরা এ রকমটা আশা করিনি। এ ব্যাপারে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত ছিল।’
এ ব্যাপারে ব্যানার তৈরির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজিব চক্রবর্তী বলেন, ‘আসলে এটা ডেকোরেটর মালিকের ভুল।’ ব্যানারের সঙ্গে ডেকোরেটর মালিকের সম্পর্ক কোথায় জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, ‘বিষয়টা আমার জানা নেই। কেউ আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে