তারেক রহমান

আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

আগামী ৩ বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী
এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদী শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় আবারও এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক সংসদে...












