
চাকরি স্থায়ীকরণের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। আজ সোমবার সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের (গ্রেড ১১-২০) অস্থায়ী কর্মচারীরা জানান, ৫৮ জন অস্থায়ী কর্মচারী ৫ থেকে ১০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে খুব কম বেতনে কর্মরত রয়েছেন। আর কর্মস্থলে যোগদানের পর থেকে অস্থায়ী এসব কর্মচারীকে স্থায়ী করার কথা বিগত সময় থেকে বলে আসছে প্রশাসন। সর্বশেষ ২০১৯ ও ২০২২ সালে অস্থায়ী কর্মচারীদের পদের অনুকূলে স্থায়ী করার জন্য উদ্যোগ নেওয়া হলেও সেগুলো অজানা কারণে আর বাস্তবায়ন করা হয়নি।
কর্মবিরতিতে থাকা কর্মচারীরা জানান, সর্বশেষ চলতি বছরের ২০ অক্টোবর অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার একটি উদ্যোগের কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ইউজিসি থেকে অনাপত্তিপত্র না দেওয়ার অজুহাতে সেটিও আলোর মুখ দেখেনি। অথচ ইউজিসি চার বছর আগে এসব পদে নিয়োগের অনুমতি দিয়েছিল। এই অবস্থায় কম উপার্জন নিয়ে মানবেতর জীবন যাপন করা ৫৮ জন অস্থায়ী কর্মচারী দিশেহারা হয়ে পড়েছেন। তাই বাধ্য হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছেন তাঁরা।
আন্দোলনকারী কর্মচারী রাসেল আহমেদ ও ইজাজ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি তাঁরা চালিয়ে যাবেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে