
বরিশাল নগরে অনুমোদনের জটিলতায় আটকে রয়েছে ছয় শতাধিক ভবনের নকশা। বিধিমালা মেনে নগরবাসীর বাড়ির এই নকশা আগামী ঈদুল আজহার আগেই অনুমোদন দেওয়ার আশ্বাস দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। এসব নকশার মধ্যে ১৯৯৬ সালের বিধিমালা এবং ২০২০ সালের প্রস্তাবিত বিধি নিয়ে জটিলতায় আটকে থাকা ৯৭টি নকশা আগামী ৭ দিনের মধ্যে নিয়ম মেনে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল শনিবার বিকেলে নগরের বিভিন্ন এলাকার ভবনের নকশা জটিলতা নিরসনে অনুষ্ঠিত নাগরিক মতবিনিময় সভায় বিসিসি প্রশাসক শিরীন এই নির্দেশ দেন।
শহীদ মিনার-সংলগ্ন অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নগরের ৩০টি ওয়ার্ডের নাগরিকেরা তাঁদের ভবনের নকশা আটকে থাকার জন্য আক্ষেপ করেন। নানা জটিলতা দেখিয়ে এই নকশাগুলো আটকে দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী ব্যক্তিরা।
ভুক্তভোগী ব্যক্তিরা বলেন, বরিশাল সিটি করপোরেশনে বাড়ির নকশা হয়ে আসছিল ১৯৯৬ সালের আইনে। কিন্তু তৎকালীন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দায়িত্ব নিয়ে ঢাকা সিটির একটি প্রস্তাবিত বিধিমালা, ২০২০ অনুযায়ী নকশা অনুমোদনের বাধ্যবাধকতা করে দেন। যে কারণে আটকে যায় ৯৭টি নকশা।
বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এ সময় আটকে থাকা ৯৭টি নকশা নিয়ম মেনে ৭ দিনের মধ্যে অনুমোদনের নির্দেশ দেন। আর যে নকশাগুলো আটকে আছে, তা সিটি আইনের নিয়ম মেনে আগামী ঈদুল আজহার আগে অনুমোদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
প্রশাসক শিরীন আরও বলেছেন, ‘আপনারা সরাসরি নগর ভবনে আসবেন। মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে হয়রানির শিকার হবেন না।’ তিনি বরিশালের পুরোনো শহরকে সংরক্ষণ করে নতুন শহরকে সাজানোর প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী প্রকৌশলী মো. আবুল বাশার প্রমুখ।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
১৬ মিনিট আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
১৯ মিনিট আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২৮ মিনিট আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
১ ঘণ্টা আগে