
বরিশালের নদীবেষ্টিত চার উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স)। জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে মাঠপর্যায়ে সার্ভে চালানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার থেকে আড়িয়াল খাঁ নদের তীর মুলাদীর কাজীরচরে ম্যাগাজিন স্থাপন চলছে। বাপেক্সের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসের মধ্যেই প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা নিশ্চিত হয়ে পুরোদমে কাজ শুরু করা হবে। তাঁদের মতে, একসময়ের আইল্যান্ড হিসেবে চিহ্নিত মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে গ্যাসের প্রাপ্যতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
গত বছর তৎকালীন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব (বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব) মো. মাহবুব হোসেন হিজলার গুয়াবাড়িয়া পরিদর্শনে এসে বরিশালে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে বাপেক্স এ অঞ্চলে সার্ভে শুরু করেছে।
বাপেক্সের সার্ভে কো-অর্ডিনেটর শহিদুল আলম ছোটন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে তাঁরা দ্বি-কম্পন জরিপ করছেন। ত্রি-কম্পন জরিপে গ্যাস আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তাঁরা কয়েকটি গ্রুপে যথাক্রমে সার্ভে গ্রুপ, ম্যাগাজিন গ্রুপ, রেকর্ডিং গ্রুপ ও ডিলিংস গ্রুপে কাজ করছেন। এখন বরিশালের যে এলাকায় (মুলাদী-হিজলা) কাজ চলছে, সেখানটা আইল্যান্ড হিসেবে চিহ্নিত হওয়ায় ফলাফল ভালো হবে বলে আশা করা যায়। আগামী তিন বছর তাঁরা এই এলাকায় প্রাকৃতিক গ্যাস খুঁজবেন।
জানতে চাইলে বাপেক্সের ফিল্ড অপারেশন ম্যানেজার সামসুল হুদা মো. পারভেজ আজকের পত্রিকাকে বলেন, বাপেক্স এই প্রকল্পের আওতায় ৫১টি উপজেলায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্যতা যাচাই করবে। এর মধ্যে চলতি অর্থবছর থেকে তাঁরা প্রথম ধাপে বরিশালের চারটি উপজেলা মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জে সার্ভের প্রাথমিক কাজ চালাচ্ছেন।
এরই মধ্যে মুলাদীর কাজীরচরে জরিপ শুরু করা হয়েছে। আগামী মার্চে তাঁরা ধারণা করতে পারবেন, এখানে গ্যাসের সম্ভাবনা কতটা। এর ওপর ভিত্তি করে আগামী মাসেই ফুল ফেজে কাজ শুরু করবেন। দ্বিতীয় ফেজে বরিশাল সদরের আংশিক এবং গৌরনদীতেও খোঁজা হবে। তিনি বলেন, বরিশালের এসব এলাকায় সম্ভাবনা আছে বলেই তাঁরা অনুসন্ধান চালাচ্ছেন।
আজ সকাল থেকে মুলাদীর দক্ষিণ কাজীরচর এলাকায় প্রায় ২০ মিটার নিচে গর্ত করে ম্যাগাজিন স্থাপন করছেন একদল কর্মী। ওই ম্যাগাজিন (বোমার মতো) ফাটিয়ে গ্যাসের সম্ভাব্যতা যাচাই করা হবে। এ জন্য মুলাদীর নয়া ভাঙ্গলী নদীর তীরে ম্যাগাজিন রাখার ক্যাম্পও স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির। তিনি বলেন, এটি বরিশালবাসীর জন্য নিঃসন্দেহে আশার খবর।
এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ বলেন, মুলাদীসহ আশপাশে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে বাপেক্স কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেখানে ক্যাম্পও করা হয়েছে। তাঁর জানা মতে, বাপেক্স এই এলাকাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক জরিপ করে যাচ্ছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মেছোবিড়াল উদ্ধার করতে গিয়ে বন বিভাগের প্রস্তুতি ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সরঞ্জাম ও কার্যকর উদ্ধার পরিকল্পনা ছাড়াই বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান। শেষ পর্যন্ত উদ্ধার অভিযান ব্যর্থ হলে আতঙ্কিত জনতার পিটুনিতে প্রাণ হারায়...
২ মিনিট আগে
নাটোরের লালপুরে মুরগির খামারে শেয়ালের উপদ্রব বন্ধ করতে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক তরুণ খামারির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার...
৫ মিনিট আগে
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
৭ মিনিট আগে
এস এম জিলানী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছি, ফ্যাসিবাদ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন আলোচনা চলছে। আমরা চাই, তিনি দেশে ফিরুক। তাঁকে স্বাগত জানাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অপেক্ষায় রয়েছে।’
৯ মিনিট আগে