
বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।
কিশোরী বেতাগী পৌর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাত ১১টায় কর্মস্থল থেকে বাড়ি ফিরে কিশোরী মাকে বলে, তার শরীর ভালো লাগছে না। একটু বাইরে থেকে ঘুরে আসার কথা বললে মা তাকে নিয়ে বাইরে যান। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে কিশোরী ছোট ভাইকে নিয়ে এক কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১টার পরে ছোট ভাই বড় বোনকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে লোকজন ছুটে এসে কিশোরীকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
তবে কী কারণে কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিবার বা সহকর্মীরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
খবর পেয়ে আজ সোমবার সকালে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, কিছু চিরকুট সিআইডির ক্রাইম সিন ইউনিট উদ্ধার করেছে। ফরেনসিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সিআইডি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করলে তা খতিয়ে দেখা হবে। হাতের লেখা মিলিয়ে দেখা কিংবা সিআইডির তদন্ত প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
৯ মিনিট আগে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ‘হানি ওয়েল গার্মেন্টস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানাটির সামনে সড়কে অবস্থান নিয়ে এই প্রতিবাদ সমাবেশ শুরু করেন কয়েক শ শ্রমিক...
১৫ মিনিট আগে
মাদকের টাকা জোগাড় করতে ১১ মাসের সন্তানকে বাবা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। সেই শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় শিশুটির বাবা হামিদুল মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর শিশুটিকে উদ্ধার করা হলো।
৪২ মিনিট আগে
ভোলার তজুমদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে ৩ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের আস্তানা থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা ও খালি কার্তুজসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার চর মোজাম্মেল এলাকায় চার ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে