বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে ১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন খান, পোলিং কর্মকর্তা ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল করিম ও জালিয়াঘাটা এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝুমুর রানী বিশ্বাস।
বিষয়টি নিশ্চিত করেছেন আমড়াতলা প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রিয়াজ হোসেন।
জানা গেছে, ভাইস চেয়ারম্যান দুই প্রার্থীর ব্যালট পেপার ভোটারের হাতে দিয়ে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারের হাতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র থেকে ভোটার বের হয়ে ম্যাজিস্ট্রেটকে জানালে তাৎক্ষণিক কর্মকর্তাদের আটক করা হয়।
প্রিসাইডিং অফিসার মো. রিয়াজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভেতরে দায়িত্বরত ১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ২ জন পোলিং কর্মকর্তা তাদের দায়িত্বে অবহেলা করছেন। ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্বে অবহেলার সত্যতা পেয়ে ৩ জনকে আটক করে নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পরে ৩ জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক ইসিকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে