
বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পরে পার্সিয়ান প্রজাতির সেই পোষা বিড়ালটি ফিরে পেয়েছেন মালিক মো. সানাউল্লাহ। আজ রোববার সকাল ৯টার দিকে বিড়ালটি তার মালিকের কাছে ফেরত দিয়েছেন এক ব্যক্তি। মা বিড়াল পেয়ে মহাখুশি ছানাগুলো, মালিক ও প্রতিবেশীরা। মা বিড়াল হারিয়ে যাওয়ার খবর শুনে ওই বাড়িতে বিড়ালছানাগুলো দেখতে শত শত মানুষ আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা সানাউল্লাহ দেড় বছর আগে পার্সিয়ান জাতের একটি সাদা বিড়াল পুষতে আনেন। ২০ দিন আগে বিড়ালটি সাতটি বাচ্চা প্রসব করে। পরম আদরে মা বিড়ালটি ছানাগুলোকে দেখভাল করছিল। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে বিড়ালের মালিকের প্রতিবেশী শাহারিয়ার নামের এক বাসিন্দার ঘরে যায়। ওই স্থান থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর দিন গড়িয়ে রাত পেরিয়ে গেলেও বিড়ালটি বাসায় ফিরছিল না।
পরে বিড়ালটির সন্ধান পেতে গতকাল রাতে শহরজুড়ে মাইকিং করেন সানাউল্লাহ। এ সময় মাইকে বলা হয়, ‘দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্কুলসংলগ্ন মো. শাহরিয়া নামের এক বাসিন্দার বাসা থেকে সাদা রঙের পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা রয়েছে। এ অবস্থায় যদি মা বিড়ালটিকে খুঁজে পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো মারা যাবে।’

এদিকে বিড়ালের সন্ধান পেতে মাইকিং শুনে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে আবার মাইকে প্রচার করা ফোন নম্বরে কল করে বিড়াল ও বাচ্চাগুলো সম্পর্কে জানতে চান।
সানাউল্লাহ জানিয়েছেন, ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর কথা চিন্তা করেই মা বিড়ালটির সন্ধান পেতে তিনি মাইকিং করিয়েছেন।
বিড়ালটির মালিক মোবাইল ফোনে বলেন, ‘প্রায় দেড় বছর ধরে বিড়ালটি আমাদের বাসায় পুষে রেখেছিলাম। শনিবার দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। ছোট ছোট সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পর রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায় মনে হয়েছে, কেউ ধরে আটকে রাখতে পারে। আর এ কারণেই বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করি। যদি সন্ধান পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো বাঁচানো যাবে না।’
সানাউল্লাহ জানান, আজ সকাল ৯টার দিকে বিড়ালটি পৌর শহরের বটতলা এলাকার এক ব্যক্তি বাসায় দিয়ে গেছেন। মা বিড়ালকে পেয়ে ছানাগুলোর কান্না থেমে গেছে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
১২ মিনিট আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
১৭ মিনিট আগে
নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ প্রকল্পের সিল্ট ট্র্যাপের বালু নিলামের শর্ত ভেঙে নদীপাড় ও তীর রক্ষা বাঁধ ঘেঁষে গভীর গর্ত করে উত্তোলনের অভিযোগ উঠেছে। কেপিআইভুক্ত তিস্তা ব্যারাজ এলাকার ২০০ মিটারের মধ্যে দিনরাত চলছে এই কার্যক্রম
১৮ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে