
বরগুনার বেতাগীতে মোকামিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) এক উদ্যোক্তার কম্পিউটারে বিভিন্ন জেলার অন্তত ৩১৪টি জাল জন্মনিবন্ধন পাওয়া গেছে। জন্মনিবন্ধনের জাল সনদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই উদ্যোক্তাকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশে সোপর্দ করেছেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ।
আটক উদ্যোক্তার নাম মো. আরিফুর রহমান। তিনি উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর করুণা গ্রামের ফরিদ মাতুব্বরের ছেলে।
বেতাগী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (২৩ অক্টোবর) বিকেলে মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে যান বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ। এ সময় ইউডিসির উদ্যোক্তার কাছে জন্মনিবন্ধন কার্যক্রম সম্পর্কে জানতে চান। উদ্যোক্তা আরিফুর রহমানের কম্পিউটার তল্লাশি করে ফেনী, ময়মনসিংহ, চাঁদপুরসহ বিভিন্ন এলাকার ৩১৪টি জাল জন্মনিবন্ধন কাগজপত্র পাওয়া যায়।
চলতি মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে পাঁচ দিনে মোকামিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ও চেয়ারম্যানের আইডি ব্যবহার করে এসব জন্ম নিবন্ধনের সনদ তৈরি করেন আরিফুর রহমান। এত অল্প সময়ে এতগুলো জন্মনিবন্ধন সনদ তৈরির বিষয়ে কোনো সঠিক জবাব না দিতে পারেনি আরিফ।
পরে বৃহস্পতিবার সকালে তাকে আটক করে পুলিশ। তবে যাদের নামে জন্মনিবন্ধন হয়েছে তারা বাঙালি না রোহিঙ্গা তা নিশ্চিত হতে পারেনি উপজেলা প্রশাসন। ইতিমধ্যে এসব জন্মনিবন্ধন বাতিলের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, এত কম সময়ের মধ্যে এতগুলো জন্মনিবন্ধন তৈরি করার বিষয়টি আমার জানা ছিল না। তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বরত ছেলেটি আমার ও সচিবের আইডি ব্যবহার করে এসব করেছে। এমন ঘটনা আর কখনো হয়নি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মোকামিয়া ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে অস্বাভাবিকহারে জন্ম নিবন্ধন তৈরির বিষয়টি সন্দেহজনক মনে হলে সেখানের দায়িত্বরত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এসব জন্মনিবন্ধন করা ব্যক্তিদের বর্তমান ঠিকানা বা জন্মস্থান বেতাগীতে নয়। একেক জনের জন্মস্থান একেক স্থানে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা পুলিশ তদন্ত করে বের করবে।
উদ্যোক্তাকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক। তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
২ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
২ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
২ ঘণ্টা আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
২ ঘণ্টা আগে