
বরগুনায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়েছে। বামনা উপজেলার সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ সব স্টাফ পালিয়ে গেছেন।
এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বাবা মো. ছগির হোসেন বাদী হয়ে বামনা থানায় হাসপাতালের মালিক, ব্যবস্থাপক, চিকিৎসক ও নার্সসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বামনা থানার ওসি ও বামনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালে যান। এ সময় হাসপাতালটির নিবন্ধন না থাকায় তা সিলগালা করা হয়।
হাসপাতালটির মালিক বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমান এবং ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম।
প্রসূতি মোসা. মেঘলা আক্তার (১৯) উপজেলার উত্তর রামনা গ্রামের মো. রফিকুল ইসলামের (তারেক) স্ত্রী। তিনি জানান, মেঘলার প্রসবব্যথা শুরু হলে সোমবার বিকেলে তাঁকে ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুজ কুমার দাস, পরিচালক রেজাউল ইসলামসহ ৫-৬ জন মিলে অস্ত্রোপচার শুরু করেন। রাত পৌনে ১১টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, মেঘলা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এরপরই সেখান থেকে সবাই পালিয়ে যান।
মো. রফিকুল ইসলাম আরও জানান, ওই হাসপাতালে কোনো অ্যানেসথেসিয়াসিস্ট ছিল না। সেখানে থাকা চিকিৎসকেরাই অ্যানেসথেসিয়া দিয়েছিলেন। যার কারণে তাঁর স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
এ ঘটনায় আজ দুপুর ১২টার দিকে পুলিশ মেঘলার বাবার বাড়ি গুদিঘাটা গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং বামনা থানার ওসি তুষার কুমার মণ্ডল হাসপাতাল তালা লাগিয়ে দেন।
বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য বৈধ কোনো কাগজপত্র নেই। অপচিকিৎসার কারণে প্রসূতি মেঘলা আক্তার ও নবজাতকের মৃত্যু হয়েছে। তাই আমরা হাসপাতালটিতে তালা লাগিয়ে দিয়েছি।’
সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তাঁরা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
২ ঘণ্টা আগে