
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ ও নদীতে পানি বাড়ায় বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে জেলার অনেক স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে লোকালয়।
গতকাল শনিবার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের সংযোগ সড়কটির ২০ মিটার জায়গা হলতা নদীর পানির তোড়ে ভেঙে যায়। ফলে দুই ইউনিয়নের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। তলিয়ে যায় অন্তত ছয়টি গ্রাম। এই দুই ইউনিয়নের জনগণের চলাচলে ভোগান্তি নিরসনের উদ্যোগ নেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
আজ রোববার (১ জুন) সকালে নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্টের সদস্যরা জনসাধারণের চলাচলের জন্য ভেঙে যাওয়া সড়কে অস্থায়ী সাঁকো নির্মাণকাজ শুরু করেন।
জানা গেছে, অস্বাভাবিক জোয়ারের কারণে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হলতা নদীর বেড়িবাঁধ মানিকখালী অংশে ভেঙে প্রায় ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংকট নিরসনে চলতি বছরের ৮ আগস্ট মানিকখালী গ্রামের কিছু মানুষ বেড়িবাঁধের একটি অংশ কেটে ফেলে। পরে স্থানীয় জনগণের দাবির কারণে ও প্রশাসনের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ড ওই বেড়িবাঁধ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। পরে মেরামতের কাজ শুরু হয়। কিন্তু কিছু দিন পর অজ্ঞাত কারণে বেড়িবাঁধ মেরামতের কাজ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে নিম্নচাপের কারণে অসমাপ্ত কাজের জায়গা পানির চাপে আবার ভেঙে যায়।
নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে। দুই পাড়ের মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে। আজ বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে সাঁকো হচ্ছে। তাতে কিছুই হলেও ভোগান্তি কমবে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, নৌবাহিনীকে এত দিন দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা করতে। এরা যে এতটা মানবিক, তা জানা ছিল না। দিনভর বৃষ্টিতে ভিজে পানির মধ্যে পিলার বসিয়ে সাঁকো নির্মাণ করছে। এটা দেখে চোখ জুড়িয়ে গেছে।
এ ব্যাপারে নৌবাহিনীর কর্মকর্তা লে. সৈয়দ মাসরুর সালেকিন মারুফ সাংবাদিকদের বলেন, ২৯ মে নিম্নচাপের কারণে বেড়িবাঁধসহ ২০ মিটার রাস্তা ভেঙে যায়। ফলে এই এলাকার পাঁচটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন মানুষ। সমস্যা নিরসনের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেড়িবাঁধসংলগ্ন অস্থায়ী সাঁকো (পোল) নির্মাণ করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী এ ধরনের জনস্বার্থমূলক কার্যক্রম করছে এবং সব সময় অব্যাহত থাকবে।

দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটন সড়ক অবরোধ স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। এর পর জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
১৩ মিনিট আগে
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ বৃহস্পতিবার নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে
বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩-এর আলোকে ২০১০ সালের গেজেটে প্রকাশিত বিধিমালার আলোকে বয়লার পরিচারকেরা প্রথম ও দ্বিতীয় শ্রেণি সনদপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০২২ সালে বয়লার আইনের গেজেট প্রকাশ করা হয়। আইনের ৯ ধারায় সনদের পরিবর্তে বয়লার পরিচালনা লাইসেন্সের বিধান রাখা হয়। আইনের ১২ ধারায় লাই
৩১ মিনিট আগে
দুই মাদক কারবারিকে আটক করায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে