কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় চলতি মৌসুম ভালো কাটেনি জেলেদের। ২২ দিন পর আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা। তাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন বরগুনার জেলেরা।
সাগরে কাঙ্ক্ষিত মাছের দেখা পেলে নিষেধাজ্ঞাকালীন ক্ষতি পুষিয়ে যাবে বলে দাবি জেলেদের। অন্যদিকে, নিষেধাজ্ঞা শেষ হতে যাওয়ায় স্বস্তি ফিরেছে মৎস্যশ্রমিকদের মধ্যেও।
উপকূলীয় জেলা বরগুনার প্রত্যন্ত জেলেপল্লিতে দম ফেলার ফুরসত নেই কারও। সমুদ্রযাত্রার জন্য রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই।
পাথরঘাটার কালমেঘার জেলে বশির মিয়া বলেন, ‘পোলাপান লইয়া খুব কষ্টে দিন কাটাইছি। এবার সিজন ভালো যায় নায়। নিষেধ শ্যাষ অইছে এহন আবার সাগরে যামু। আল্লায় যদি মাছ পোনা দুগ্গা দেয় তয় খাইয়া পইড়্যা বাইচ্চা থাকতে পারমু আনে।’
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র আবার সরগরম জেলেদের পদচারণায়। ট্রলার, জাল, বরফ বাজার সওদা নিয়ে প্রস্তুত জেলেরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, অভাব-অনটনসহ রোগে-শোকে পড়ে হাজার হাজার জেলে এখন বিপর্যস্ত। এই ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে আরও কঠিন সময় পার করেছে উপকূলের জেলেরা। নিষেধাজ্ঞা শেষে আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় গভীর সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার কারণে পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে রাজস্ব আদায় বাড়বে। এটি দেশের অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র-বিএফডিসির বিপণন কর্মকর্তা বিপ্লব কুমার সরকার।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘২২ দিন পর আবারও জেলেরা সাগরে নদীতে মাছ শিকারে যাবে। আশা করি, তারা কাঙ্ক্ষিত মাছ শিকার করতে পারবে এবং সচ্ছলতা ফিরবে।’
তিনি আরও বলেন, ‘২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে বরগুনার প্রায় ৪০ হাজার জেলেকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি।’

হবিগঞ্জের নবীগঞ্জে একই দিনে পৃথক দুটি স্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণা লঙ্কার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। দিনদুপুরে সংঘটিত এ ঘটনায় শিক্ষক সমাজ ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।
৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরও এক নারী আহত হয়েছেন। এ নিয়ে আহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরেকজন আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
৭ মিনিট আগে
রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আদালত তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে সিআইডির প্রতিবেদন দাখিলের সময় ১৪ বার পেছাল।
১৩ মিনিট আগে
সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশগ্রহণ করেন সংসদ-নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী আবু রায়হান জানাজার নামাজে ইমামতি করেন।
২১ মিনিট আগে