
বরগুনার আমতলী-তালতলী ও বাগেরহাটের ফকিরহাট পর্যন্ত ৪০ কিলোমিটার উপকূলীয় আঞ্চলিক সড়ক। তিন প্যাকেজে ৮ কোটি ৪৩ লাখ টাকায় সড়কটি কার্পেটিং করে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)। ঠিকাদার ছিলেন মো. সগির হোসেন। কিন্তু ১০ মাসের মধ্যেই সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
ঠিকাদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় কার্যাদেশ অনুসারে কাজ না করে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁকে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য এলজিইডি কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও তিনি তাতে সাড়া দিচ্ছেন না। এতে আঞ্চলিক সড়কটি ব্যবহারকারী লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, বরগুনার আমতলী-তালতলী ও বাগেরহাটের ফকিরহাট পর্যন্ত ৪০ কিলোমিটার উপকূলীয় আঞ্চলিক সড়ক এটি। ২০২১ সালের অক্টোবরে ৮ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দে মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সেতু পর্যন্ত ৮ কিলোমিটার ৪০০ মিটার সড়ক নির্মাণে তিনটি প্যাকেজে দরপত্র আহ্বান করে এলজিইডি। বরগুনার ঠিকাদার মো. সগির হোসেন ওই সড়ক নির্মাণের কাজ পান। কাজের দুই প্যাকেজ ২০২২ সালের শেষের দিকে সমাপ্ত করেন। সর্বশেষ প্যাকেজ তারিকাটা থেকে কচুপাত্রা সড়কের কাজ গত বছর ডিসেম্বর মাসে শুরু করেন ঠিকাদার।
নিম্নমানের কাজ করলেও তৎকালীন আমতলী এলজিইডি প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ উঠেছে। দায়সারা কাজ করে ঠিকাদার সগির হোসেন সমুদয় টাকা তুলে নেন। সড়ক নির্মাণের ১০ মাসের মাথায় সড়ক খানাখন্দে ভরে গেছে। সড়কটি দিয়ে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন আমতলী-তালতলী উপজেলার অন্তত লক্ষাধিক মানুষ ও কয়েক শত যানবাহন চলাচল করে। এদিকে এ সড়ক সংস্কারের জন্য আমতলী উপজেলা প্রকৌশল অধিদপ্তর বারবার ঠিকাদারকে চিঠি দিলেও তিনি তাতে কর্ণপাত করছেন না বলে জানান আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী।
ঠিকাদার মো. সগির হোসেন বলেন, ‘ধারণক্ষমতার চেয়ে ভারী যানবাহন চলাচল করায় সড়ক ভেঙে গেছে। এতে আমার কী করার আছে? তবে আমাকে এলজিইডি কর্তৃপক্ষ সড়ক সংস্কারের জন্য চিঠি দিয়েছে। আমি কাজ করে দেওয়ার কথা বলেছি।’
উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ‘সংস্কারের জন্য ঠিকাদার সগির হোসেনকে কয়েক বার চিঠি দিয়েছি। কিন্তু তিনি কাজ করছেন না।’

চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা জানতে তিন সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন এ কথা জানান।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ জেলায় চুরি, ছিনতাই, যানজট এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
১৭ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এটি উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, নতুন কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
২১ মিনিট আগে
সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, নিহত তরু মিয়া অসুস্থ ছিলেন না। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। যে কারণে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হত্যার বিচার চাই। এদিকে বিএনপির ওই কর্মী মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মারা গেছেন বলে দাবি করেছে জামায়াত।
৪১ মিনিট আগে