
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
বরগুনা-১ আসনে মোট বৈধ প্রার্থী পাঁচজন। তাঁদের মধ্যে হলফনামায় সবচেয়ে বেশি আয় উল্লেখ করেছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসাইন। আইন পেশায় বছরে তাঁর আয় ৮ লাখ ৫০ হাজার টাকা। এরপরের অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মনোনীত প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ। তাঁর বার্ষিক আয় বছরে ৮ লাখ টাকা।
বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মহিবুল্লাহ হারুন বছরে আয় দেখিয়েছেন ৭ লাখ ৮২ হাজার টাকা। বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেশা ব্যবসা উল্লেখ করলেও হলফনামায় ব্যবসা থেকে কোনো আয় দেখাননি। তিনি বছরে ৬ লাখ ৩৪ হাজার টাকা আয় দেখিয়েছেন। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জামাল হোসাইন তাঁর হলফনামায় কোনো আয়ই লেখেননি।
বরগুনা-২ আসনে বৈধ আট প্রার্থীর মধ্যে হলফনামায় বছরে সবচেয়ে বেশি আয় দেখিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহম্মেদ। তবে তিনি পেশায় চিকিৎসক হলেও হলফনামায় পেশা থেকে
কোনো আয় উল্লেখ করেননি। জামায়াতের এই প্রার্থী শুধু আয় দেখিয়েছেন ২৮ লাখ ১২ টাকা।
বিএনপির মনোনীত প্রার্থী ও তিনবারের সাবেক এমপি নূরুল ইসলাম মনি তাঁর হলফনামায় বছরের আয় উল্লেখ করেছেন ২০ লাখ ১৮ হাজার ৩৬ টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বছরে আয় দেখিয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৬৩০ টাকা।

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনিয়মিত পরীক্ষার্থী ছিল মাত্র ১১ জন। কিন্তু ভুলবশত প্রায় ৫০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র দিয়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা নেওয়া হয়। দায়িত্বে গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১৭ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সিসি রাস্তা নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
২৩ মিনিট আগে
ঢাকার মিরপুরের ডিওএইসএসের একটি বাসায় আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির তাঁর...
২৭ মিনিট আগে