
‘এ দেশে ইসলাম এসেছে অলি আউলিয়াদের মাধ্যমে। ছারছিনা দরবার বাংলাদেশে প্রায় দেড় শ বছর ধরে ইসলামের খেদমত করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানও ছারছিনা শরিফে আসতেন এবং এখানেরই ভক্ত ছিলেন।’
আজ শুক্রবার জুমার নামাজের পর পিরোজপুরে ইসালে সওয়াব ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফে ছারছিনার মরহুম পির মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর (রহ.)–এর জন্য এই মাহফিলের আয়োজন করা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘এ দেশে ইসলাম প্রচার ও প্রসারে ছারছিনা দরবারের অবদান অনস্বীকার্য। তারা রাজপথ দখল করে বা জ্বালাও পোড়াও আন্দোলন করে না, তারা সঠিক ইসলামের দাওয়াত নিয়ে কাজ করে।’
ছারছিনা দরবার শরিফের পির আমিরে হিজবুল্লাহ হজরত মাওলানা মুফতি শাহ আবু নসর নেছারুদ্দীন আহমদ হুসাইনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি, মহিউদ্দিন মহারাজ এমপি, সাবেক এমপি এ. কে. এম. এ. আউয়াল, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব খান, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম হোসেন, বরিশালের সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মহিবুর রহমান খান বলেন, ‘আমি সহ আমার বাবা দাদা সবাই ছারছিনা দরবারের খাদেম। ছারছিনার মরহুম পির কেবলা ছিলেন এ উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সব জাতীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আমরা পির কেবলার আত্মার মাগফিরাত কামনা করছি।’
ছারছিনা দরবার শরিফের পির শাহ আবু নসর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, ‘ছারছিনা দরবার কোনো দলীয় রাজনীতি করে না। আমার বাবা, দাদা, পরদাদাসহ ফুরফুরা সিলসিলার কেউই রাজনীতি করে না। আমরাও ভবিষ্যতে করতে চাই না। আমাদের মুরুব্বিরা যে ভাবে ইসলাম ও দেশের খেদমত করছেন আমরাও একই ভাবে কাজ করতে চাই।’
এ সময় দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

নেত্রকোনার কলমাকান্দায় গত শুক্রবার রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর একজন যুবক। মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ডোবায় পড়ে যায়। নিহতদের মধ্যে একজনের বয়স ২৪ এবং অন্যজনের ২০ বছর।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জয়নাল (৩২)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ কোম্পানির ছেলে।
৪৩ মিনিট আগে
চাঁদপুর জেলার প্রায় ২৮ লাখ মানুষের জন্য কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদসহ অন্যান্য উৎসবে ভ্রমণ প্রিয় লোকজন ভিড় জমায় শহরের তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে। এবারের ঈদুল আজহাও গত তিন দিন ধরে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে এই স্থানে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ।
১ ঘণ্টা আগে
গফরগাঁওয়ে নামাজের সময় উচ্চ স্বরে মাইকিংয়ের প্রতিবাদ করায় মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে এশার নামাজের সময় উপজেলার যশরা ইউনিয়নের বখুরা সরদারবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ইমাম মাওলানা ইউসুফ হোসেনের বাঁ চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে