
বরগুনায় আফাং সিকদার নামের এক ব্যক্তিকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে করা মামলায় নিহতের তিন স্বজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. মনিরুজ্জামান এই আদেশ দেন।
কারাগারে পাঠানো তিনজন হলেন নিহত আফাং সিকদারের স্ত্রী রাবেয়া বেগম (৩৮), মেয়ে আতিকা (২২) ও শাশুড়ি রাশেদা বেগম (৭০)। আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জিআরও মো. মাহবুব।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে বরগুনা থানা-পুলিশ। আজ তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৯ জুলাই রাতে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় আফাং সিকদারকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই স্বজনেরা তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল আফাং সিকদারের মৃত্যু হয়।
এ ঘটনায় গতকাল রাতেই নিহত আফাং সিকদারের ভাই বাদী হয়ে তাঁর স্ত্রী, মেয়ে, শাশুড়িসহ পাঁচজনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ বলেন, পারিবারিক বিরোধের জেরে আফাং সিকদারকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও হত্যার সঙ্গে কার কী ধরনের সম্পৃক্ততা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
৯ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে