
বান্দরবানের রুমায় বগালেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে মোটরসাইকেল গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভোলা জেলার চর বোরহানউদ্দিন উপজেলার মো. জামির উদ্দিন (৩০) এবং গাজীপুর জেলার রুপাইয়া আক্তার রুপা (৩১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ১০ জনের একটি দল মোটরসাইকেলে করে বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে তাঁরা বগালেক কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন। বিকেলে দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেখান থেকে আটজন ফিরে এলেও জামির ও রুপা গাইডের নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে কেউক্রাডং এলাকায় বেড়াতে যান। পরে সেখান থেকে আবার বগালেকে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিখোঁজ হন তাঁরা।
সন্ধ্যায় গাইড মো. ইসমাইল বিষয়টি আর্মি ক্যাম্পে জানালে সেনাবাহিনী, পুলিশ ও টুরিস্ট গাইডদের সমন্বয়ে তল্লাশি অভিযান শুরু হয়। খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে জামির ও রুপার মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, ওই দুই পর্যটক স্থানীয় টুরিস্ট গাইড না নিয়েই বেড়াতে গিয়েছিলেন। রাস্তার পাশের গভীর খাদে মোটরসাইকেলসহ তাঁদের দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সুনামগঞ্জে রোপণকৃত বেশির ভাগ বৃক্ষের চারা মরে যাচ্ছে। সঠিকভাবে চারা রোপণ না করা এবং পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে চারাগুলো মরে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। এদিকে, যে পরিমাণ চারা রোপণের কথা, তাও লাগানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম নিহতের ঘটনায় তাঁর বাবা ও সৎ ভাই মিলে গাড়ির মালিকপক্ষের সঙ্গে ৯ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন। মামলার বাদী ও নিহতের সৎ ভাই মো. মোক্তাদীর ইসলাম ওই টাকা গ্রহণ করে মামলাটি প্রত্যাহার এবং আসামিদের জামিনে আপত্তি...
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি গ্রামে অসুস্থ গরু জবাই, মাংস কাটাকাটি ও বণ্টনের পর অনেকের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৭ জন নারী-পুরুষ ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
৪ ঘণ্টা আগে