
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের চার দিন পর ছৈয়দ নূর নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রামের ঢলুবনিয়া পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
ছৈয়দ নূর কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়ার আলী আহমদের ছেলে। তাঁকে গত শুক্রবার সন্ধ্যায় অপহরণ করা হয়।
পুলিশের ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার ওছিউর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৬) ও ফকিরপাড়ার অস্থায়ী বাসিন্দা অলী উল্লাহর ছেলে রহমত উল্লাহ। রহমত উল্লাহ কুতুপালং ক্যাম্প-১-এর একজন আশ্রিত রোহিঙ্গা।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ছৈয়দ নূরকে অপহরণ করেন। এ ঘটনায় তাঁর স্ত্রী জোবাইদা বেগম নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেন। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ছৈয়দ নূরের লাশ উদ্ধার হয়। ঘটনাস্থল নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরের দুর্গম পাহাড়ি এলাকায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছৈয়দ নূরকে আজুখাইয়ার গহিন পাহাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। ছৈয়দ নূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একসময় গম উৎপাদনের বিচারে ঠাকুরগাঁও জেলায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ গম আবাদ হতো। কৃষি বিভাগ বলছে, বর্তমানে গমের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা ধীরে ধীরে এই ফসল থেকে বিমুখ হয়ে পড়ছেন।
৪০ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামের এক হোটেলশ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ইয়াছিন (৩৫) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার রাতে শাহবাগ থানা-পুলিশ হাসপাতাল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
৩ ঘণ্টা আগে